কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের স‌চেতনতামূ‌লক বাজার তদার‌কি অ‌ভিযান

0
4012

আজ ২২ মার্চ ২০২৩ জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক ম‌হোদ‌য়ের সদয় নি‌র্দেশনা মোতা‌বেক কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার সব‌চে‌য়ে বড় পাইকা‌রি বাজার চকবাজা‌রে প্রচারণামূলক বাজার অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে। এ সময় হ‌্যান্ড মাই‌কের মাধ‌্যমে ব‌্যবসায়ী ও ভোক্তা সাধারণ‌দের করণীয় ও পালনীয় বিষ‌য়ে স‌চেতন করা হয়। বাজার কমি‌টির নেতৃবৃন্দ‌কে সা‌থে নি‌য়ে লিফ‌লেট ও প‌্যাম্প‌লেট বিতরণ করা হয়। বাজারকে স্থি‌তিশীল রাখ‌তে সক‌লের সহ‌যো‌গিতা কামনা করা হয়। অ‌ভিযা‌নে ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে দু‌টি প্রতিষ্ঠান‌কে সতর্ক ক‌রে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। সকাল সা‌ড়ে ১০টা থে‌কে সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ, কু‌মিল্লা দোকান মা‌লিক স‌মি‌তির নেতৃবন্দ,

Advertisement

চকবাজার পাইকা‌রি ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ, চকবাজার দৈ‌নিক ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here