কুমিল্লায় গরু বেপারীর কর্মকান্ডে এলাকায় ক্ষোভ

0
1545

জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের মাহিনী বাজারে গরু বাজারে গরুর হাসিল কে কেন্দ্র করে কথাকাটাকাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে গরু বেপারী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ২২ জুন বৃহস্পতিবার বিকাল ৪ টায় মাহিনী বাজারে  গরু আনে গরুর দালাল গান্ধাছি গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে মোহাম্মদ উল্যাহ। সে হাসিল দিতে এসে নির্ধারিত হাসিল হাজারে ৩০ টাকা করে ৭৩ হাজার দামের গরুর প্রায় ১০০০ টাকার মধ্যে সে মাত্র ৩০০ টাকা দিয়ে মাথা ত্যাড়া করে চলে যাচ্ছিল। হাসিল কমিটি তাকে ডাক দিলে সে উত্তেজিত হয়ে গালাগালি শুরু করে। এসময় পাশে দাড়িয়ে থাকা কয়েকজন মানুষ রোজার দিন গালি দিতে নেই বললে সে আরো উত্তেজিত হয়ে পড়ে। এসময় সে বলে আমি আজ দীর্ঘদিন গরুর দালালী করি,সেই হিসেবে আমি তো হাসিল না দিলেই চলে! এই বলে সে হাসিলের বইটি ছুড়ে ফেলে দেয়। গরুর দালালের এমন কান্ডে বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়রা অবাক ও বিস্ময় হয়ে যায়। ঘটনার কয়েকঘন্টা পর থেকে সে মুখে মুখে প্রচার করতে থাকে তাকে নাকি বাজারের গরুর হাসিল কমিটি মারধোর করেছে। এ বিষয়ে জানতে চাইলে বাজারের গরু বাজারের হাসিল কমিটির পরিচালক মাসুদ মিয়াজী বলেন- ঘটনাটি আ্সলে ভুল বুঝাবুঝি। তবে অন্যদিকে  প্রশাসন সত্যতা যাচাই করে উপযুক্ত পদক্ষেপ নিবে বলে আশা করছি। গরুর দালাল মোহাম্মদ উল্লাহ কে বারবার কল করলে তার বাড়ির কোন এক মহিলা রিসিভ করে বলেন-তিনি তো গরু নিয়ে বাজারে চলে গেছেন। বাজারের ব্যবসায়ী ও বাজারের ইজারাদার জাফর মজুমদার বলেন-মাসুদ মিয়াজী তো গরু বাজারে তেমন একটা আসেন না, আজ যাও আসলেন,গরুর বেপারী এই কান্ড ঘটাবে,কেউ বুঝতেই পারেনি,তবে এটি শুক্রবার ইফতারের পর মাহিনী বাজার রফিক মাস্টারের দোকানে মীমাংসা হওয়ার কথা থাকলেও মীমাংসা হয়নি বলে জানা গেছে। তবে একজন এই প্রতিবেদককে জানিয়েছেন মীমাংসা ২৪ জুনের পর থেকে যে কোন সময় হতে পারে, বিচারটি করার কথা রয়েছে কুমিল্লা জেলা আওয়ামীলীগের সদস্য ও নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন কালু।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here