কুমিল্লায় ইলিয়টগঞ্জে গরুবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

0
211

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি, কুমিল্লা কুমিল্লার ইলিয়টগঞ্জে গরুবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আজ বুধবার (১২ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া ইউটার্নে ওই দুর্ঘটনা ঘটে।

Advertisement

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি মঞ্জুরুল আলম জানান, ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী গরুবোঝাই একটি ট্রাক মহাসড়কের পুটিয়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে গরুবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় গরু ব্যবসায়ী রাসেলসহ দুইজন নিহত হয়। এই দুর্ঘটনায় আহত চারজনকে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহতদের একজনের নাম জানা গেছে। কিন্তু অপরজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় পাঁচটি গরুর পা ভেঙে গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here