কবিতাঃ তোমাকে পাওয়া হলোনা
কবিঃ সাইয়ারা সায়মা লাকী
প্রকাশকালঃ ১২.০২.২০২৩ খ্রিঃ
মনে পড়ে সেই দিনের কথা
সেই ভালবাসার কথা
ছোট্ট কুটির আমাদের
একটা রুম,খাট পালঙ্ক কিচ্ছু ছিলোনা,
ছিলো একটা তোশক, দুইটা বালিশ,
আর অল্প কিছু হাঁড়ি পাতিল।
তবে একটা জিনিস খুব বেশি ছিলো
আছে কি মনে তোমার সেটা কি?
হয়তো ভুলেই গেছো নয়তো রেখেছো মনে
আমি বলি শোনো তার নাম-
ভালবাসা’
আমাদের অনেক প্রেম ছিলো,
ভালবাসা ছিলো,সুখ ছিলো,
বিশ্বাস ছিলো আর আমাকে দেওয়া
তোমার ভরসার হাত ছিলো।
আমার চোখে রঙিন একটা স্বপ্ন ছিলো
তোমার সাথে জনম কাটানোর স্বাধ ছিলো।
আচ্ছা মনে পড়ে তোমার?
আমাদের মাঝে দুঃখ ছিলোনা,
বিশ্বাস ভাঙার ভয় ছিলোনা,
কখনো পুরোনো হবার
কোন কারণ ছিলোনা।
সেই কুটিরে অপেক্ষার প্রহর ছিলো
রোজ সকালে অফিস যাওয়ার সময়
অপেক্ষা করতাম তোমার ঠোঁটের
আলতো পরশে আমার ললাটে
চুম্বনের টিপ একেঁ দেওয়ার,
দিনশেষে ছাঁদের কার্ণিষে দাঁড়িয়ে
তোমার ফেরার অপেক্ষা ছিলো,
অপেক্ষা ছিলো রাতের নির্জনে
বালিশে মাথা না রেখে
তোমার বুকে মাথা রাখার।
সময়ের ব্যবধানে আজও সব আছে
শুধু তোমার কিছু পরিবর্তন হয়েছে,
তোমার ছোট্ট কুটির বিশাল হয়েছে
তোমার ভিতরে ভালবাসা
আরো গভীর হয়েছে,
আজও তুমি ললাটে
চুম্বনের টিপ এঁকে দাও
তুমি অপেক্ষার প্রহর শেষ করতে
তাড়াতাড়ি তোমার কুটিরে ফেরো
আজও তোমার বুকে মাথা রেখে
ঘুমানোর অপেক্ষা হয়,
শুধু তোমার সেই কুটিরে
আমার বসবাস হয়না,
হৃদয় কুটিরেও আমার জায়গাটা
আজ আর নাই
সেখানে দখলদারিত্ব অন্য কারো।
তোমার সব কিছু আগের মতোই
কানায় কানায় পূর্ণ
শুধু আমি মানুষটা নাই।
আমার সবখানে শুধু তোমার
শূন্যতা বিরাজ করে
সব কিছুই আছে আমার
শুধু তুমি মানুষটা নাই,
এত কিছু থাকার পরেও
বুকটা হাহাকার করে
নীদ্রাহীনতায় রাত জাগি,
অপলক তাকিয়ে থাকি আকাশ পানে,
মনে প্রশ্ন একটাই!
এমন তো হবার কথা ছিলো না
তবুও কেন হলো?
তোমার শূন্যতা কেঁড়ে নিয়েছে
আমার ভালো থাকা।
ভালো কি আছো তুমি?
আমার শূণ্যতা কি
তোমাকে ভাবায় না?
আমাকে ছাড়া যদি তুমি সুখি হও
তবে রইলো শুভকামনা,
তোমার সবার্ঙ্গে বুলিয়ে যাক
সুখের পরশ।
আমি না হয় ভেবে নেবো
ভাগ্যে ছিলেনা তুমি আামার
তাই,
তোমাকে পাওয়া হলোনা আমার।

