আনোয়ার হোসেন আনু,কুয়াকাটাঃ পটুয়াখালীর কলাপাড়ায় ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়। কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান খান। সবশেষে ৪৫টি ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া সমিতির ৪৯তম পুরস্কার বিতরণ
Advertisement
Advertisement

