ওসি প্রদীপ ও লিয়াকত কনডেম সেলে নিশ্চুপ

0
394

আলোচিত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর নিঃসঙ্গ জীবন কাটছে কনডেম সেলে। মঙ্গলবার কারাগারে নেওয়ার পরই তাদের পরানো হয় কয়েদির পোশাক। পরে তাদের দুজনকে পাঠিয়ে দেওয়া হয় পৃথক কনডেম সেলে। তারা একেবারেই নিশ্চুপ হয়ে গেছেন। কথা হয় কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার নেছার আলমের সঙ্গে। তিনি যুগান্তরকে বলেন, তারা চুপচাপ রয়েছেন। স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে এবং খাচ্ছেন।

Advertisement

সোমবার রায় ঘোষণার সময় ওসি প্রদীপ ও লিয়াকত আদালত প্রাঙ্গণেও ছিলেন নির্বিকার। কারাগারে নেওয়ার পথেও তাদের নিশ্চুপ দেখা যায়। তবে কয়েকদিন আগে একজন কারারক্ষীর সঙ্গে কথা হয় ওসি প্রদীপের। ওই কারারক্ষীর কাছে ওসি প্রদীপ এ মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাকে বলেছেন, বড় বড় অনেক ঘটনার পর তিনি সহজেই পার পেয়ে গেছেন। অথচ এ তুচ্ছ ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে। জেল সুপার নেছার আলম বলেন, ওসি প্রদীপ কুমারকে ৩নং কনডেম সেলের ১নং কক্ষে ও লিয়াকতকে ৩নং কনডেম সেলের ৩নং কক্ষে রাখা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে তিনজনকে সাধারণ কয়েদিদের সঙ্গে এবং তিনজনকে পৃথকভাবে রাখা হয়েছ। কয়েদির পোশাকে তাদেরও সময় কাটছে চুপচাপ। মুক্তি পেলেন নির্দোষ ৭ পুলিশ সদস্য : এদিকে নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাসপ্রাপ্ত সাত পুলিশ সদস্য কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here