ওবায়দুল কাদেরের প্রচারের গাড়িতে হামলা

0
523

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনে কবিরহাট উপজেলায় দুটি স্থানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওবায়দুল কাদেরের প্রচারের গাড়িতে হামলা হয়েছে।

Advertisement

 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার বাটাইয়া ইউনিয়নে উলালের টেক এবং ধান শালিক ইউনিয়নের হাসপাতাল সড়কে এ হামলার ঘটে। এতে প্রচার গাড়িতে থাকা ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দুটি গাড়ি ও মাইক ভাঙচুর করে সন্ত্রাসীরা। এ হামলার জন্য বিএনপি জামাতের সন্ত্রাসীদের দায়ী করেছে স্থানীয় আওয়ামী লীগ। কবিরহাট পৌরসভার মেয়র ও নোয়াখালী ৫ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওবায়দুল কাদেরের প্রধান নির্বাচনী এজেন্ট জহিরুল হক রায়হান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় তাদের প্রচারের মাইকসহ সিএনজিটি বাটাইয়া ইউনিয়নের উলালের টেক এলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা বিএনপি জামাতের সশস্ত্র সন্ত্রাসীরা তাদের প্রচারের গাড়ি ভাঙচুর করে। এ সময় তাদের হামলায় ৪ জন আহত হয়। তাদের মধ্যে জহিরুল ইসলাম শুভ ও আনোয়ারুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, একই সময়ে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহম্মদের লোকজন ধান শালিক ইউনিয়নের হাসপাতালে সড়কে অপর একটি প্রচারের গাড়িতে হামলা চালিয়ে গাড়ি ও মাইক ভাঙচুর করে। তিনি এ হামলার বিষয়টি রিটার্নিং অফিসারকে অবহিত করেছেন। জানতে চাইলে কবিরহাট থানার ওসি মির্জা হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নেওয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here