এস আই জিয়াউর রহমানকে ডাকাতদের ছুরিকাগাত

0
981

হবিগঞ্হ সংবাদদাতা ঃ মাধবপুরের রতনপুর-ছাতিয়াইন সড়কে ডাকাতদের ছুরিকাঘাতে পুলিশের এসআই জিয়াউর রহমান গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

Advertisement

 

পুলিশ সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়াউর রহমান মাধবপুর থানা থেকে মোটর সাইকেলযোগে ছাতিয়াইনের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে মাধবপুর-ছাতিয়াইন সড়কের মধ্যবর্তী ব্রীজের পশ্চিম থেকে একটি সিএনজি অটোরিক্সা তার মোটর সাইকেল আটকিয়ে ডাকাতির ঘটনা অবগত করেন। এ সময় এসআই জিয়াউর রহমান ডাকাতদের ধরতে এগিয়ে গেলে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তার চিৎকার শোনে এগিয়ে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্মরত ডাক্তার রাত সোয়া ১২টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ হায়াতুন-নবী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এসএম রাজু আহমেদ, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হকসহ পুলিশের কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন। এ ব্যাপারে  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন-নবী জানান, রাস্তায় একটি সিএনজি অটোরিক্সায় ডাকাতি হওয়ার বিষয়টি অবগত হয়ে এসআই জিয়াউর রহমান ডাকাতদের গ্রেফতার করতে এগিয়ে গেলে ডাকাতরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ সাড়াশি অভিযান চালাচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here