এমপি লিটন হত্যার ঘটনায় মামলা দায়ের

0
934

গাইবান্ধা-১ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

রোববার রাত সাড়ে ৮টায় লিটনের ছোট বোন তাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় এ মামলা করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামানডাঙ্গায় নিজ বাসভবনে গুলিবিদ্ধ হন এমপি লিটন। পরে রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here