ঝালকাঠিতে ৩ সন্তারের মায়ের শ্লীলতাহানীর অভিযোগে ৩ জনের নামে মামলা

0
541

ঝালকাঠি প্রতিনিধি

Advertisement

এক নারীকে যৌন কামনা চরিতার্থ করার জন্য টানা হ্যাচরা করার অভিযোগে তিনজনের বিরুদ্ধে ঝালকাঠি থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে গাবখান গ্রামের নির্যাতিত ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঝালকাঠি থানার মামলা নং ১১।

মামলার এজাহার এবং ওই নারীর সাথে কথা বলে জানা গেছে, নির্যাতিত ওই নারী গত ১৭ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে সুলতানপুর গ্রামের খালু বাড়ী থেকে ঝালকাঠি শহরের কলেজ মোড়ে নিজ বাসায় আসার পথে মধ্যে যুব উন্নয়ন অফিসের সামনে আসিফ সিকদার মানিক ও তার দুই সহযোগী রিয়াজুল ইসলাম বাচ্চু এবং কৃষ্ণকাঠি এলাকার রিয়াজ খান ওই নারীর পথরোধ করে কাপড়চোপড় ধরে টানা হ্যাচরা করে তাদের যৌনকামনা চরিতার্থ করার চেস্টা করেন। আসামীদের ধস্তাধস্তিতে ওই নারী পড়ে গিয়ে হাটুতে জখমপ্রাপ্ত হন। তখন নারীর ডাকচিৎকারে সাক্ষীরা ছুটে এলে আসামীরা কাউকে কিছু না বলার হুমকি দিয়ে চলে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আনছারুল হক সাংবাদিকদের জানান, ওই নারীর অভিযোগ মঙ্গলবার রাতে এফআইআর হিসেবে রেকর্ড করে আমাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের দায়িত্ব পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষীদের সাথে কথা বলেছি। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here