সুনামগঞ্জে গৃহবধু খুন

0
1031

মোজাম্মেল আলম ভূঁইয়া:

Advertisement

সুনামগঞ্জে এক গৃহবধুকে ধারালো ছুরি দিয়ে খুন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে মৃত গৃহবধুর নামআজমিনা বেগম (২৪) সে জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জৈতাপুর গ্রামের শাহনুর মিয়ার স্ত্রী

আজ বুধবার (২১ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল থেকে পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে

পুলিশ এলাকাবাসী সূত্রে জানা গেছেগতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ১২টায় গৃহবধু আজমিনা বেগম তার নিজ বসতবাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এঘটনাটি তাৎক্ষনিক ভাবে জানাজানি হওয়ার পর থেকে নিখোঁজ গৃহবধুর আত্মীয় স্বজনরা চারদিকে খোঁজাখুজি শুরু করে

অবশেষে আজ বুধবার (২১ এপ্রিল) সকাল ৮টা সময় বাড়ির পাশে গৃহবধু আজমিনা বেগমের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় স্থানীয়রা পরে এঘটনাটি থানায় জানালে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধু আজমিনা বেগমের লাশ উদ্ধার করে

তাহিরপুর থানার ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেনগৃহবধু আজমিনা বেগমের লাশ উদ্ধারের পর তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে মনে হচ্ছে তাকে কেউ হত্যা করেছে এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here