উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে ১০ম শ্রেণির ছাত্র ৩দিন ধরে নিখোঁজ। পৌরসভার ৪নং ওয়ার্ডের শাহে আলম সিকদার চিশতির ছেলে উজিরপুর ডব্লিউ বি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল আনাফ (১৪) গত ৮ আগষ্ট বেলা আনুমানিক ২টার সময় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে ৯ আগষ্ট তার পিতা উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। তার গয়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল জিন্স ফুল প্যান্ট, গায়ে লাল রঙের ফুল শার্ট, উচ্চতা আনুমানিক ৫ ফুট।
উজিরপুরে ১০ম শ্রেণির ছাত্র ৩দিন ধরে নিখোঁজ
Advertisement
Advertisement
