উজিরপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার ও বেঞ্চ সহকারীর বিরুদ্ধে ব্যাপক দূর্নীতি ও অনিয়মের অভিযোগ

0
1359

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুর কারফা কাম্পের সহকারী সেটেলমেন্ট অফিসার ও বেঞ্চ সহকারীর বিরুদ্ধে ব্যাপক দূর্নীতি ও অনিয়মের অভিযোগে শতশত এলাকাবাসী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কারফা কাম্পের সহকারী সেটেলমেন্ট অফিসার কালিচরণ রায়চৌধুরী ও বেঞ্চ সহকারী ফারুক হোসেন জে,এল ৩৩ নং বাহেরঘাট মৌজার ১৫০০ ডিপি খতিয়ানে প্রায় ৪ হাজার আপত্তি কেস রয়েছে। ইতিমধ্যে ১ হাজার আপত্তি কেসের শুনানী সম্পন্ন করেছেন ঐ অফিসার। কিন্তু কেস শুনানীর পূর্বে কোন গণসংযোগ বা মিটিং না করে সামাস্য ত্রুটির অজুহাতে বাদী-বিবাদীর পক্ষ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এমনকি কেস শুনানী চলাকালে দুই পক্ষের লোকদের সাথে টেবিল থেকে উঠে গিয়ে গোপনে দর কষাকষি করেন। যাদের কাছ থেকে বেশি টাকা পান তাদের পক্ষে অন্য পক্ষকে ধমক দিয়ে রায় প্রদান করেন এবং কোন পক্ষেরই টাকা ফেরত দেন না। এ ছাড়া পক্ষদের ভুল বুঝিয়ে জটিল সমস্যা আছে বলে ২০-২৫ হাজার টাকা হাতিয়ে নেন। কেসের রায় প্রদান করার পরে ২০-২৫ দিনের মধ্যে পরচা না দিয়ে বেঞ্চ সহকারী ফারুক হোসেন মোটা অংকের টাকা হাতিয়ে নেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, সহকারী সেটেলমেন্ট অফিসার কালিচরণ রায়চৌধুরী পক্ষদ্বয়ের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার জন্য তার নিজ এলাকার ২ জন আত্মীয়কে এনে অফিসের পাশে বাসা ভাড়া করে দেন এবং বড় ধরণের লেনদেন ঐ আত্মীয়দের মাধ্যমে করে থাকেন। ইতিমধ্যে ৪০ লক্ষাধিক টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা। এ ব্যাপারে বাহেরঘাট মৌজার ১০১ জন ভুমির মালিকের স্বাক্ষরযুক্ত অভিযোগ কপি পরিচালক ভূমি রেকর্ড ও জমি জরিপ অধিদপ্তর ঢাকা, বরিশাল জেলা প্রশাসক, জোনাল সেটেলমেন্ট অফিসার, দূর্নীতি দমন বিভাগ, বরিশাল র‌্যাব-৮, উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সেটেলমেন্ট অফিসার বরাবরে অভিযোগ কপি প্রেরণ করেছে। এ ব্যাপারে অভিযুক্ত কালিচরণ রায়চৌধুরী জানান, এখানে কাজ করতে ভালই লাগে, কোন দালাল নেই। কিন্তু জমিজমার বিষয়ে কেউ পায়, কেউ পায় না। তাই না পাওয়া লোকেরাই অভিযোগ করতে পারে। অভিযোগ গুলো আসলে সঠিক নয়। আমি কারো সাথে খারাপ ব্যবহার করি না। উজিরপুর উপজেলা সেটেলমেন্ট অফিসার আঃ সালাম জানান, আমি অভিযোগ কপি হাতে পেয়েছি। ঢাকার একটি প্রোগ্রাম থেকে ফিরে এসে সরেজমিনে গিয়ে অভিযোগকারীদের নোটিশ করে ডেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অভিযোগ সত্য হলে তাকে প্রত্যাহার করা হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here