উজিরপুরে সরকারি রাস্তা ও গলি দখল করে পাকা ইমারত নির্মাণ এলাকায় উত্তেজনা

0
1749

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর কমিটির নিষেধকে উপেক্ষা করে এলাকার চিহ্ন্তি চাদাবাজ সুমন মৃধাকে মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে সরকারী রাস্তা ও বাজারের গলি দখল করে পাকা ভবন নির্মান করছে ব্যবসায়ী আজিজ হাং, আলি আকবর বেপারী ও রুবেল বেপারী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বন্দর কমিটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার শিকারপুর বন্দরের ব্যবসায়ী আজিজ হাওলাদার আলী আকবর বেপারী, রুবেল,বেপারী মিলে ক্ষমতার দাপটে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তাদের নিদ্রিষ্ট সিমানার স্থান ঠিক না রেখে জোরপুর্বক বাজারের গলি¬র জমি এবং সরকারী রাস্তার জমির উপর আরসিসি পিলার করে পাকা ভবন নির্মান করছে। এ ব্যাপারে বন্দর কমিটি বার বার নিদ্রিষ্ট স্থানে ভবন করার কথা বললেও ভূমিদস্যুরা কর্নপাত না করে সরকারী রাস্তার জমির উপর পাকা ভবন নির্মান করে যাচ্ছে। এ নিয়ে ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারী জমি দখলমুক্ত রাখতে উলে¬খ্য ভূমিদস্যুদের বিরুদ্ধে শিকারপুর বন্দর কমিটির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন মুনসী, সাধারন সম্পাদক শফিকুল আলম করিম খান, সাংগঠিনিক সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চসহ সদস্যরা গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। কমিটির সদস্যরা আরও জানান সুমন মৃধা বাজারের ইজারার নামে সরকারী নিয়মনীতি না মেনে অতিরিক্ত টাকা আদায় করছে। এমনকি বাজারকে পরিস্কার-পরিছন্ন না রাখার কারনে পরিবেশ বিপর্যয় ঘটছে। বিভিন্ন দোকান মালিকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করার কথা বলে সরকারি জমিতে পাকা ভবন নির্মাণ করাচ্ছেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here