উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বিকাল ৩টায় একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যা নদীর কালির বাজার ঘাটে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি বরিশাল-২ আসনের সংসদ সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। পরে উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় এমপি বলেন, আমরা মাছে ভাতে বাঙালী, মৎস্য সম্পদকে ধরে রাখতে হলে মৎস্যজীবিসহ সকলকে এগিয়ে আসতে হবে। মা ইলিশ ঝাটকা নিধন, অবাধে ছোট মাছ নিধন বন্ধ করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালামের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন খামার ব্যবস্থাপক শংকর লাল গাইন, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, এস,আই জসিম উদ্দিন হাওলাদার প্রমূখ। সভাশেষে বিজয়ী মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করা হয়।
