উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে মুক্তিযোদ্ধা হয়েও মৃত আঃ ছত্তার ফকিরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলোনা। পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্যক যুদ্ধে সরাসরি অংশগ্রহন করা সেই বীর সৈনিক মুক্তিবার্তা, লালবার্তা, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সনদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদ, বাংলাদেশ সরকারের গেজেটভূর্ক্ত, সম্মানি ভাতা থাকা স্বত্ত্বেও সামান্য মৌখিক অভিযোগের ভিত্তিতে যাচাই বাচাইয়ে তাকে সাময়িক ভাবে বাতিল করার কারণে হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন ছত্তার ফকির (৮০)। অবশেষে ১৮ জুন রবিবার সকাল সাড়ে ৫টায় নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ক্ষোভ আর আক্রশে ফেটে পরে মৃত্যুকে মেনে নিতে পারেনি তার পরিবার। মৃত্যুকালে স্ত্রী, ৭ ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃতের মেজ ছেলে সিরাজুল হক জানান আমার পিতা মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে সকল সনদপত্র থাকা স্বত্ত্বেও এলাকার শাজাহান জমাদ্দার ও দেলোয়ার তালুকদার মিলে একটি মিথ্যে অভিযোগ দিয়ে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে আপিলের জন্য আবেদন করেছি। এ কারণেই মানষিক ভাবে ভেঙ্গে পরে অসুস্থ্য হয়ে পরে। তবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ওয়াদুদ সরদার, ইউনিয়ন কমান্ডার হায়দার আলী শরীফ, মুক্তিযোদ্ধা কুদ্দুস, কাজী মোশারেফ হোসেন, আঃ রহিম সরদার, শাজাহান ফকিরসহ একাধিক ব্যক্তি জানান ছত্তার ফকির একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। ষরযন্ত্র করে তাকে বাদ দেওয়া হয়েছে। বরিশাল জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের মৃত আছমত আলী ফকিরের ছেলে মুক্তিযোদ্ধা আঃ ছত্তার ফকির। মুক্তিবার্তা নং- ০৬০১০৩০৬৪৮, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাময়িক সনদ স্মারক নং- মু,বি,ম/পা/বরিশাল/প্রঃ-৩/৫৯/২০০২/৩০৪৫, তাং- ১২/১০/২০০৫ ইং, বাংলাদেশ সরকারের গেজেট তালিকা নং- ৫২০৬, তাং- ২১ মে ২০০৫, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান আঃ আহাদ চৌধুরী স্বাক্ষরিত স্বারক নং- মুক্তি/সুপা/১১০২৯/৯৯, তাং- ০৯/০৬/৯৯, মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা হিসাব নং- ৪৩৮৭, মৃত মুক্তিযোদ্ধাকে গতকাল বাদ আসর জানাজার শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।
