উজিরপুরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতিত ৭ম শ্রেণির ছাত্রের অবশেষে মৃত্যু বিচারের দাবীতে আন্দোলন কর্মসূচির ঘোষনা

0
1673

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে হারতা ইউনিয়নের নাথারকান্দি গ্রামের ৭ম শ্রেণিতে পড়–য়া মধ্যযুগিয় কায়দায় নির্যাতিত শিুশুটি অবশেষে ঢাকা হলিফেমিলিতে গতকাল ২ জুলাই রবিবার বিকেল ৬টায় মৃত্যুবরণ করে। ছাত্রের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষক, ছাত্র, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভে ফেটে পড়ে। এমনকী এলাকাবাসী ওই প্রভাবশালী নির্যাতন কারীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলন কর্মসূচির ঘোষনা দেয়। উলে¬খ্য হারতা ইউনিয়নের নাথারকান্দি গ্রামের হতদরিদ্র কৃষক নজরুল হাওলাদারের ছেলে সৈকত হাওলাদার(১১) নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। এমনকী ওই শিশুটি পড়াশুনার খরচ চালাতে শ্রমিকের কাজ করতে গিয়ে একই গ্রামের শাহজাহান গোমস্তার ছেলে সোহাগ ও ভাই মহসিন, আসলাম, মিজান গোমস্তা সহ কয়েকজন অনেক খোজাখুুঁজি করে ঐ স্থানে পেয়ে সৈকতকে ধরে ফেলে। পাগলার ভিটায় একটি গাছের সাথে বেঁধে নির্যাতন করে। সৈকতের মাথা গাছের সাথে বার বার আছরে দেয়। এতে শিশুটির মাথায় আঘাত হয়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়ার পড়েও অবস্থার অবনতি হলে ১ জুলাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা হলিফ্যামিলিতে নেয়া হলে ২ জুলাই মারা যায়।  এ ঘটনায় জানা যায় ২ জুলাই উজিরপুর মডেল থানায় সৈকতের চাচা বাদী হয়ে উলে¬খ্য আসামীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। এব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান শিশু নির্যাতনের ব্যাপারে প্রথমে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়ে লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আসামী গ্রেফতারের অভিজান চলছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here