উজিরপুরে ব্যাপক আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

0
396

উজিরপুরে ব্যাপক আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Advertisement

বরিশালের উজিরপুরে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৯ ডিসেম্বর বৃহষ্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনাভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের সদস্য এস.এম জামাল হোসেন, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল,মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, মুক্তিযোদ্ধা বেইজ কমান্ডার আঃ ওয়াদুদ সরদার,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ হারুন অর রশিদ, মোঃ আক্রাম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি মহসিন মিঞা লিটন, সহ সভাপতি মোঃ আলী আহম্মেদ মোল্লা, আঃ হাকিম সেরনিয়াবাদ,সদস্য রবিন্দ্রনাথ দাস, বিউটি খানম প্রমূখ। এছাড়া বেলা ১১ টায় উপজেলা চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকেল ৫ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here