বরিশালের উজিরপুরে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এ উপলক্ষে ৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। বড়াকোঠা চতলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাবের সঙ্গিত শিক্ষক মিন্টুলাল মজুমদারের সঞ্চলনায় আরো বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রাণী শীল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, জাতীয় মহিলা সংস্থার উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাহানা আক্তার শেলী। এছাড়াও জয়িতাদের মধ্যে বক্তৃতা করেন লাভলি হালদার, সেলিনা আক্তার, জাহানারা বেগম, নিনা নাজনিন,মরিয়ম বেগম। সভাশেষে প্রধান অতিথি জয়িতাদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরন করেন।

