উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য নিরাপত্তার জন্য পরিবেশ বান্ধব নিরাপদ ফসল উৎপাদন কর্মসূচী এর আওতায় গত ৯মে মঙ্গলবার সকাল ১১টায় শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে মাঠ দিবস পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুন্ডপাশা গ্রামের সমাজসেবক হাজী আঃ মন্নান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমাত জাহান এমি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জেল হোসেন তুহিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শিকারপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ সরোয়ার হোসেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক মুন্না, উপেেজলা এস.এ.পিপিও মোঃ হুমায়ুন কবির, কৃষক মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মনিন্দ্র শীল প্রমূখ।
উজিরপুরে কৃষি অফিসের উদ্যোগে মাঠ দিবস পালিত
Advertisement
Advertisement
