ঈদের যানজট কমাতে ঢাকা ও টাঙ্গাইল সড়কের তিন ফ্লাইওভার খুলছে আজ

0
660

পরিবহন মালিকদের কিছু সুপারিশ ছিল আমরা সেগুলো বিবেচনায় নিয়েছি যানজট যেন সহনীয় পর্যায়ে থাকে, ডেডলক যেন না থাকে এখনো কিছু কিছু জায়গায় কাজ অসম্পন্ন রয়েছে আমরা সে বিষয়ে নির্দেশনা দিয়েছি ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিকভাবে হলে ঈদে যানজট সহনীয় পর্যায়ে থাকবে এদিকে যানবাহনের চালক ও যাত্রীরা বলছেন, ঈদের আগে যানজট প্রবণ এলাকার এসব ফ্লাইওভার খুলে দেয়ায় ভোগান্তি কমবে। পুলিশ ও সড়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, যানজট নিরসন ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে তবে, সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন-সাসেক প্রকল্পের আওতায় গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলমান।

Advertisement

এদিকে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন খান বলেন, সফিপুর, গোড়াই ও নাওজোড় এলাকায় ফ্লাইওভার নির্মাণ ও সাসেক প্রকল্পের কাজ চলমান থাকায় যানজটের সৃষ্টি হতো। ফ্লাইওভার খুললে যানজট কমবে।

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তিনটি ফ্লাইওভার যান চলাচলের জন্য আজ খুলে দিচ্ছে সড়ক বিভাগ জয়দেবপুর মোড় থেকে এলেঙ্গা হয়ে হাটিকুমরুল পর্যন্ত সড়কের নওজোর, সফিপুর ও গড়াই- এ তিনটি ফ্লাইওভার খুলে দেয়া হবে গতকাল রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম সড়ক পরিবহন সচিব জানিয়েছেন, ফ্লাইওভার তিনটি খুলে দেয়াসহ যানজট নিরসনে বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here