ঈদগাঁওয়ের ইয়াবা ব্যবসায়ী ও বহু অপকর্মের হোতা আবুল কালামকে (৩৮) আটক করেছে পুলিশ। বুধবার বিকাল ৪টার দিকে তাকে ইয়াবা বিক্রি কালে আলমাছিয়া গেইটস্থ গরু বাজার থেকে আটক করা হয়। আটক আবুল কালাম ঈদগাহ বাজারে পাশে পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার মৃত আবদু শুক্কুরের ছেলে।
বর্তমানে স্ব পরিবার দরগাহ পাড়া এলাকার বাসিন্দা। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রি কালে ইয়াবাসহ কালামসহ তার দুই সহযোগীকে আটক করা হয়। পুলিশ তাৎক্ষণিক ইয়াবার পরিমাণ তাৎক্ষণিক বলতে পারেনি। তবে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

