ইয়াবা পাচারের অভিনব কৌশল

0
570

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ির পর এবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতেও পাওয়া গেছে এক লাখ ৪০ হাজারেরও বেশি ইয়াবা। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

Advertisement

 

শনিবার দিনগত রাতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার দুই নম্বর মাইলের মাথা থেকে ইয়াবাসহ গাড়িটি জব্দ করে পুলিশ। এ সময় গাড়িচালক মঞ্জুরুল ইসলাম ও মো. জাবেদ নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হুদা। তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি এক্স করলা প্রাইভেট কার শনিবার দিনগত রাত সোয়া ৮টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা এক লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। তিনি আরও জানান, গাড়িটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্টিকার লাগানো হলেও এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নয়। পুলিশের চোখ ফাঁকি দিতে মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করা হয়েছিল। এর কয়েক মাস আগেও নগরীর লালখান বাজার এলাকায় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়ে বলে জানান নুরুল হুদা।।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here