ইসলামের কোন্ চরিত্র উত্তম

0
218

বুখারী শরীফ ১০। হাদীস : হযরত আবূ মূসা আশআরী (রাঃ) বলেন, সাহাবায়ে কেরাম একদা হুযুর (সঃ)-কে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ (সঃ)। ইসলামের কোন চরিত্র সর্বাপেক্ষা উত্তম? উত্তরে তিনি বললেন, অন্য মুসলমানকে স্বীয় কথা ও কাজ দ্বারা কষ্ট না দেয়া ১১। হাদীস: একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করলেন, ইসলামের কোন চরিত্র উত্তম? উত্তরে রাসূল (সঃ) বললেন, পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে খানা খাওয়ানো এবং সালাম প্রদান করা। ১২। হাদীস : হযরত আনাস ইবনে মালেক (রাঃ) নবী করীম (সঃ) হতে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে, অপর মুসলমান ভাইয়ের জন্যও তা পছন্দ করে। ১৩। হাদীসঃ হযরত রাসূল (সঃ) ইরশাদ করেছেন, ঐ আল্লাহর শপথ যাঁর হাতে আমার জীবন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পূর্ণাঙ্গ মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতা-মাতা ও সন্তান-সন্ততি হতে অধিক প্রিয় না হই। ১৪। হাদীস : রাসূললুল্লাহ (সঃ) ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতা মাতা, সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হই (অর্থাৎ দুনিয়ার সব কিছু হতে রাসূল (সঃ)-কে বেশি মহব্বত করাই প্রকৃত ঈমানের আলামত)।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here