ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আরাস্তু খান

0
1137

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আরাস্তু খান। ৫ জানুয়ারী ২০১৭, বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বোর্ড অব ডাইরেক্টরসের সভায় তিনি এ পদে নির্বাচিত হন। সভায় ভাইস চেয়ারম্যান হিসেবে ইউসিফ আবদুল্লাহ্ আল-রাজী পুনঃনির্বাচিত ও অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে নির্বাচিত করা হয়। এছাড়া মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিনকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, ড. মো. জিল্লুর রহমানকে অডিট কমিটির চেয়ারম্যান ও মো. আবদুল মাবুদ পিপিএমকে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান করে কমিটিসমূহ পূনর্গঠন করা হয়।

Advertisement

ইসলামী ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান আরাস্তু খান এর আগে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন। তিনি ১৯৫৬ সালে মানিকগঞ্জ জেলার গরপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন পাবলিক এডমিনিস্ট্রেশন (এমপিএ) ডিগ্রি অর্জন করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here