ইশরাক নামাযের ফযিলত ও গুরুত্ব

0
457

রাসূল ﷺ বলেন, যে ব্যক্তি জামাতের সহিত ফজরের নামাজ আদায় করবে এবং সূর্যোদয় পর্যন্ত নামাজের স্থানে বসে আল্লাহর জিকিরে মশগুল থাকবে, অতঃপর দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করবে, সে একটি পরিপূর্ণ হজ্ব ও উমরাহর সওয়াব লাভ করবে। [তিরমিযি- ৫৮৬] ?রাসূল ﷺ আরো বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে ৪ রাকাত (ইশরাকের) নামাজ আদায় করবে, আল্লাহ তা’য়ালা তার সারা দিনের সকল কাজের জিম্মাদারী নিয়ে নিবেন, সুবহা-নাল্ল-হ। ইশরাকের নামাজ সূর্যোদয়ের ১০-১৫ মিনিট পর ২ রাকাত করে মোট ৪ রাকাত আদায় করতে হয়। ?অপর এক হাদীসে রাসূল ﷺ বলেন, মানুষের শরীরে ৩৬০ টি জোড়া রয়েছে, অতঃএব তাদের জন্য কর্তব্য হচ্ছে প্রত্যেক জোড়ার জন্য একটি করে সদকা করা। তখন সাহাবায়ে কেরাম (র.) জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্ল-হ কার সামর্থ্য রয়েছে এই কাজটি করার.?? ?তখন রাসূল ﷺ বলেন, মসজিদের কোথাও থুতু দেখলে তা ঢেকে দাও অথবা রাস্তায় কোনো ক্ষতিকারক বস্তু পেলে তা সরিয়ে দাও। তবে এমন কিছু না পেলে, চাশতের দুই রাকাত নামাজ আদায় করো, তাহলে এর জন্য তাই যথেষ্ট হয়ে যাবে ইন শা আল্লাহ। [আবু দাউদ- ১২৮৫] ⭕ইশরাকের নামাজ আদায় করার ১-১.৫ ঘন্টা পর সূর্য যখন প্রখরভাবে তাপ দেওয়া শুরু করে তখন ৪-৮ রাকাত চাশতের নামাজ আদায় করা সর্বোত্তম। তবে ইশরাক এবং চাশতের নামাজ সূর্যোদয়ের ১৫ মিনিট পর থেকে ধরে যোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত আদায় করা যায়। ?হাশরের ময়দানে মহান আল্লাহ তা’য়ালা বান্দার ফরজ আমলের ঘাটতি সমূহ নফল আমল দ্বারা পূর্ণ করবেন, আর তাই আমাদের সকলের জন্য উচিত হচ্ছে ফরজ আমলের পাশাপাশি কিছু নফল আমলেরও পূঁজি সংগ্রহ করে রাখা। ➡️তাই আসুন আমরা আজকে থেকেই এই ফজিলতপূর্ণ নামাজগুলো আদায় করে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন করি এবং নিজেদের আমল নামাটাকে আরো উত্তম রূপে সাজিয়ে তোলার চেষ্টা করি ইন শা আল্লাহ

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here