আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে টাকা ভাগা ভাগিকে কেন্দ্র করে বিক্ষোভ

0
1089

সাজেদা আক্তার মুক্তাঃ  ঢাকার নিকটতম আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে প্রতি মাসে লক্ষ লক্ষ দুর্নীতির টাকা ভাগা ভাগিকে কেন্দ্র করে সাব-রেজিস্ট্রার গুরুপ ও দলিল লেখক গুরুপের মধ্যে দফায় দফায় বিক্ষোভ। বিস্বস্ত সুত্রে জানা যায়, নতুন সাব -রেজিস্ট্রার যোগদানের পর থেকে দুর্নীতির টাকা দলিল লেখক সমিতিদের কমিশন কম দেয়ায় দলিল সমিতির সদস্যরা সাব-রেজিস্ট্রার বদলির দাবীতে দীর্ঘ দিন যাবত দলিল লেখক বিরতির বিক্ষোভ কর্মসূচী পালন করে যাচ্ছে অপর দিকে বর্তমান সাব-রেজিষ্ট্রার পূর্বের সাব-রেজিষ্ট্রারের সমন্বয় দুর্নীতির টাকা কমিশন ছাড়বেন না বলে জানা যায়। সাব-রেজিষ্ট্রার সাক্ষাৎকারে  জানান যে, আমি নিয়মিত অফিস করে যাচ্ছি আমার কোন অনিয়ম নেই। আমার দুর্নীতির টাকা না পেলেও চলবে। দলিল লেখক সমিতির নেতারা জানান যে, পূর্বের সাব-রেজিষ্ট্রারের মত বর্তমান সাব-রেজিষ্ট্রার নিয়ম পালন করলেই আমরা আন্দোলন থেকে সরে যাব। ঢাকার নিকটতম আশুলিয়া থানাধীন আলোচিত সাব-রেজিষ্ট্রার অফিস সকলেরই জানা। এই সাব-রেজিষ্ট্রার অফিসে মাসের পর মাস সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে দলিল লেখক ও সাব-রেজিষ্ট্রার যোগ-সাজসে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ দুর্নীতির টাকা পাচার হচ্ছে মালায়শিয়া। অল্প কিছু দিনের মধ্যে দেখা যায়, আঙ্গুল ফুলে কলা গাছ, দলিল লেখকের উত্তরায় দুইটি করে ফ্লাট, কোন সাব-রেজিষ্ট্রার আশুলিয়া থেকে দু’বছর চাকুরী করে গেলে বসুন্ধধরায় ৪টি ফ্লাট মালায়শিয়া ২টি একাউন্ট বাংলাদেশ বিশ্বঃ ব্যাংকে একাউন্ট করার চিন্তা করে। আন্দোলনের মাঝে কোন সাংবাদিক তথ্য আইনে তথ্য জানতে চাইলে তাকে দালাল বানিয়ে দেওয়া হয়। চলমান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here