আশুলিয়ায় বিপুল পরিমান হেরোইনসহ গ্রেফতার ৫

1
921

নোমান মাহমুদঃ সাভারের আশুলিয়া থানাধীন পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ২ হাজার ২০০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ ৫ শষিৃ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)। গতকাল (রবিবার) রাতে আশুলিয়ার পৃথক ৪টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়,

Advertisement

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মোঃ জামিরুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আশুলিয়া থানাধীন নিরিবিলি এলাকা থেকে হেরোইন বিক্রয়ের সময় সাইদুর রহমান (২৫) ও জাকারিয়া সরদার তুহিন নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন।  এসময় আটককৃতদের দেহ তল্লাশী করে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ১ হাজার পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

অন্যদিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সহঃ উপ-পরিদর্শক (এএসআই) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের আরেকটি দল আশুলিয়া থানাধীন কুরগাঁও, চারিগ্রামসহ পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে আড়াই লক্ষ টাকা মূল্যের ১ মোট এক হাজার ২০০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেন। এর মধ্যে ৭০০ পুরিয়া হেরোইনসহ মোঃ লিটন মিয়া (৩২), ৫০০ পুরিয়া হেরোইনসহ মামুন হোসেন মনির (৩০) ও ২০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম রুবেল (৩১) কে আটক করা হয়। আটকৃকতদের মধ্যে সাইদুর রহমান মানিকগঞ্জ জেলার, দৌলতপুর থানার, কুমুরিয়া গ্রামের ইযকুব হোসেনের ছেলে, জাকারিয়া সরদার তুহিন আশুলিয়ার নিরিবিলি এলাকার মৃত আঃ জলিলের ছেলে, লিটন মিয়া মানিকগঞ্জ জেলার সদর থানার ডাওটিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে, মামুন হোসেন মনির যশোরের কোতয়ালী থানার ঘুনা এলাকার শাহ আলমের ছেলে ও রবিউল ইসলাম আশুলিয়া থানাধীন চারিগ্রাম এলাকার নুরুল হকের ছেলে। আটককৃত সকলেই দীঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এবিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি উত্তর) অফিসার ইনচার্জ এ.এফ.এম সায়েদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে। আটককৃত সকলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।”

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here