আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড -এর সাথে এজেন্ট ব্যাংকিং আউটলেটে বিল কালেকশন চুক্তি স্বাক্ষরিত

0
1621

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মধ্যে এজেন্ট ব্যাংকিং আউটলেটে বিদ্যুৎ বিল কালেকশন চুক্তি ৩ জুলাই, ২০১৭ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডিরেক্টর (ফাইন্যান্স) মোঃ হোসেন পাটোয়ারী এবং ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান আবেদ আহাম্মদ খান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কন্ট্রোলার (ফাইন্যান্স এন্ড একাউন্টস) মোঃ নজমুল হক, ডেপুটি ডিরেক্টর (ফাইন্যান্স) মোঃ আবুল কালাম আজাদ এবং এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফাইন্যান্স) মোঃ সাজেদুল ইসলাম এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ ময়নাল হোসেন, ফার্স্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সাখাওয়াত হোসেন এবং ফার্স্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ ইসতিয়াক হাসানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্তিত ছিলেন। এ চুক্তি স্বাক্ষরের ফলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির বিল কালেকশনের পথ উন্মুক্ত হলো।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here