আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড মাধবদী শাখায় গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
909

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড মাধবদী শাখার গ্রাহক মতবিনিময় সভা ২০১৭ সম্প্রতি (৫ এপ্রিল, ২০১৭) শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক আলহাজ্জ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম এবং নরসিংদীর পৌর মেয়র হাজী মোঃ মোশারফ হোসেন প্রধান মানিক। এআইবিএল ঢাকা সাউথ জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মনজুর হাসান উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এ সময় গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মোমেন মোল্লা, মোঃ সোহরাব হোসেন এবং জাফর উল্লাহ খান। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাধবদী বাজার বড় মসজিদ এর খতিব মাওলানা মকবুল হোসেন। এ সময় ব্যাংকের গ্রাহক-শুভানুধ্যায়ীনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here