আমুরোড হাই স্কুল এন্ড কলজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
536

এম এস জিলানী আখনজী, হবিগঞ্জ প্রতিনিধি ॥জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যহত করতে ষড়যন্ত্র পক্রিয়া চলছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমুরোড হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২২’শে জানুয়ারী স্কুল এন্ড কলেজ চত্তরে এক মনোরম ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

Advertisement

শত-শত বর্তমান-প্রাক্তন শির্ক্ষার্থী, অবিভাবক, শিক্ষক মন্ডলী ও অতিথিদের কল কাকলীতে মুখরিত ছিল আমুরোড হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পাস। ২১ জানুয়ারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শেষ হলে অজ ২২’শে জানুয়ারী দুপুরে হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মাষ্ঠারের পরিচালনায় ও গভার্নিং বডির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, তিনি বলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সাস্থ্য ব্যবস্থাসহ বাংলাদেশের অগ্রযাত্রা যাতে ব্যহত হয় সে ষড়যন্ত্র পক্রিয়া চলছে, সেই ষড়যন্ত্র পক্রিয়ার ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি এছাড়াও বলেন শিক্ষমন্ডলীদের উদ্দ্যেশ্য করে, চাত্র/ছাত্রীদের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে ক্লাসে জানাতে হবে। অনুষ্ঠাতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগ নেতা হাছন আলী, সাংবাদিক নুরুল আমীন, গভার্নিং বডির সদস্য শামসুল আলম ফুল মিয়া প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষীকা, ছাত্র-ছাত্রী, অবিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্ব স্থরের জনগন। উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগি ছিল, এর মধ্যে আকর্ষনীয় ছিল “যেমন খুশি তেমন সাজ”। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মাও: মহিউদ্দিন। গীতাপাঠ করেন রামেশ্বর ভৌমিক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here