গত ২৭ ও ২৮ অক্টোবর চট্টগ্রামের পটিয়ায় সাংবাদিক গ্রেফতারের সংবাদটিতে সিটিজি ক্রাইম টিভি লিমিটেড কে ভুয়া বলে হয়েছে। অথচ সিটিজি ক্রাইম টিভি লিমিটেড বাংলাদেশ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান। যার সরকারি নিবন্ধন নং- ১৪১৪৫২/২০১৭ ।
সিটিজি ক্রাইম টিভি ও সাপ্তাহিক সিটিজি নিউজ (রেজিঃ নং- ২৭৬) সিটিজি ক্রাইম টিভি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। সরকার নিবন্ধিত এরকম একটি প্রতিষ্ঠানের নামে এধরনের বিভ্রান্তিমূলক তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রানোদীত। সংবাদগুলো সিটিজি ক্রাইম টিভি’র বিরুদ্ধে চাঁদাবাজি,মিথ্যা সংবাদ প্রকাশে অভিযোগ এনে মিথ্যাচার করা হয়েছে। এ প্রতিষ্ঠানটি তার দীর্ঘ পথচলায় সাহসের সঙ্গে জনস্বার্থে সমাজের অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে গঠনমূলক ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করে আসছে। তাই একটি কুচক্রী মহল দেশ ও সমাজ উন্নয়নের প্রতিযোগিতায় না নেমে প্রতিহিংসার বশীভূত হয়ে এ প্রতিষ্ঠানকে সমাজে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশে উৎসাহিত দেখিয়েছে। আমি এধরনের প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

