আনোয়ারার গহিরায় ১.৫ কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবাসহ আটক ০১- র‌্যাব-৭.

0
240

মীর সালাহউদ্দীন,বিশেষ প্রতিনিধি। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যাবসায়ী  চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন মধ্যম গহিরা এলাকার বাঁচা মিয়া মাঝির বাড়ীর একটি একচালা টিনের বসতঘরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবাসহ বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে,তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ০৬ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আক্কাছ (৪৫), পিতা-জাফর আহমেদ, সাং-মধ্যম গহিরা, থানা-আনোয়ারা, জেলা- চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে বসত ঘরের ভিতরে প্লাষ্টিকের বস্তায় বিশেষ কৌশলে লুকানো ইট সাদৃস্য স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় আসামীর নিজ হাতে বের করে দেয়া মতে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরোও জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ কোটি ৫০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here