আওয়ালীগের চিওড়ায় নৌকার মার্কার সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

0
525

 কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ালীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একরামুল হক একরামের পক্ষে নৌকা মার্কার সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় চিওড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ালীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নোয়াপুর শহীদ স্মৃতি গণ পাঠাগার মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ালীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওলীগের সদস্য কামাল উদ্দিন, উপজেলা আ’লীগের সদস্য এয়াকুব হোসেন সাজুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ালীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, চিওড়া ইউনিয়ন নৌকার মাঝি একরামুল হক একরাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, ইউনিয়ন আওয়ালীগের সহ-সভাপতি ছায়েদুল হক আবু, উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক হাজী আবদুল করিম, ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব খন্দকার লিটন, সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান খোকন, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান শিপন।

Advertisement

ইউনিয়ন আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মাহবুব এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল আলিম চৌধুরী নিজাম, পৌরসভা আওয়ালীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, পৌরসভা কৃষকলীগের সভাপতি আবদুল মালেক, পৌরসভা আওয়ালীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহীদ, ইউনিয়ন আওয়ালীগের স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here