আওয়ামীলীগ নেতাকে শ্বাসরোধে হত্যা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 29035

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (29035, 'post_views_count', '0')

0

বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা শাখার সহ-সভাপতি মো: খলিল মোল্লাকে বোরকা পরিহিত দুর্বৃত্তরা ঘরে ঢুকে শ্বাসরোধ করে করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Advertisement

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চালিতাতলী গ্রামে তিন-চারজন দুর্বৃত্ত বোরকা পরিহিত অবস্থায় সিঁধ কেটে ঘরের ভেতরে ঢুকে খলিল মোল্লাকে হত্যা করেছে বলে দাবি করেছেন নিহতের স্ত্রী। নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী লিলি বেগম দাবি করেন, শুক্রবার রাত আড়াইটার দিকে সিঁধ কেটে তিন-চারজন লোক ঘরে ঢুকে পড়ে এবং তাকে বেঁধে ফেলে। এরপর তারা আমার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে চলে যায়। খলিল মোল্লার তিন ছেলে ও তিন মেয়ে, তারা সবাই ঢাকায় থাকেন। স্ত্রীকে নিয়ে তিনি একাই বাড়িতে থাকতেন। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, সদর উপজেলার চালিতাতলী গ্রামের বাড়িতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খলিল মোল্লকে কয়েকজন দুর্বৃত্ত রাতের অন্ধকারে ঘরে ঢুকে শ্বাসরোধ করেছে। ওসি মো. মাসুদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযান চলছে, ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here