আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশের দেশের সম্পদ লুটপাট হয়না জনপ্রশাসন দিবসে কমলাপুরে রেলপথমন্ত্রী

0
1263

রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন আয়ামীলীগ ক্ষমতায় এলে মানুষের সম্পদের লুটপাট হয়না। আওয়ামীলীগ সরকারই একমাত্র দেশের রেলওয়ে ব্যবস্থার উন্নয়নে কাজ করেছে। আর অন্যেরা দেশের মানুষের সম্পদ লুটপাট করেছে রেলের সম্পদ লুটপাট করেছে।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ রেলওয়েকে সাধারণ মানুষের পরিবহন হিসেবে পরিণত করতেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি। মন্ত্রী বলেন, সরকারী কর্মকর্তাগন জনগনের সেবক হিসেবে কাজ করবে এটাই আমাদের মূল লক্ষ্য ।
মন্ত্রী ২৩জুলাই রবিবার দুপুরে জাতীয় জনপ্রশাসন দিবস উপলক্ষ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের উদ্দ্যেশে এসব কথা বলেন।
দেশের মানুষ এখন ট্রেনকে তাদের নিরাপদ বাহন হিসেবে মনে করেন বলেই আজ ট্রনে যাত্রীদের চাপ বেড়েছে। ঈদে যাত্রীদের স্বাচ্ছন্দে গন্তব্যে পৌঁছেদেয়ার লক্ষ্যে আমারা কাজ করে যাচ্ছি এবং সফল ভাবে আমরা টিকেট দিয়ে মানুষের চাহিদা পুরণ করে যাচ্ছি। যার প্রমাণ সাধারন জনগনের সহজে টিকেট প্রাপ্তি।শেখ হাসিনা তৈরী করেন আর বিএনপি নেত্রী খালেদা জিয়া তা ধ্বংস করেন।
বিএনপি আজ জনবিচ্ছিন্ন দল তাদের জনগনের নিকট কোন প্রকার গ্রহনযোগ্যতা নেই। বাংলাদেশ রেলওয়ে হবে উন্নত বিশ্বের মতো মডেল রেল যোগাযোগ ব্যবস্থা।
এসময় রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোফাজ্জল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, বাংলাদেশ পুলিশ রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত মহাপরিচালক আবুল কাশেম, রেলপথ মন্ত্রীর একান্ত সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার, সহকারী একান্ত সচিব এন এ এম জসিম উদ্দীন সহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উর্দ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here