আইনমন্ত্রীর বোন সায়মা ইসলামের কুলখানির তারিখ পরিবর্তন

0
636

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক-এর বড় বোন মরহুমা সায়মা ইসলামের কুলখানির তারিখ অনিবার্য পরিস্থিতির কারণে পরিবর্তন করা হয়েছে। আগামী ২১জুলাই শনিবার বাদ আছর ঢাকার গুলশান আজাদ মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে।

Advertisement

উল্লেখ্য শনিবার (১৪ জুলাই) দিবাগত রাত একটার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সায়মা ইসলাম শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এবং রোববার (১৫ জুলাই) বিকালে রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার গুলশান আজাদ মসজিদে সায়মা ইসলামের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here