৪৫ কেজি রুপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 25336

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (25336, 'post_views_count', '0')

0

ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় সাতক্ষীরা কালিয়ানি সীমান্ত থেকে ৪৫ কেজি রুপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে সদর উপজেলার কালিয়ানি সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় উক্ত রুপার গহনা গুলো জব্দ করা হয়। তবে, এএসময় কোন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হননি বিজিবি। জব্দকৃত রুপার গহানার মূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা।

Advertisement

বিজিবি ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে.কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান জানান, ভারত থেকে অবৈধ পথে একদল চোরাকারবারী রুপার একটি বড় চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির নায়েক আবু হানিফের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সাতক্ষীরার কালিয়ানি সীমান্তের মেইন পিলার ৭ সাব পিলার ৫৮ এর কাছাকাছি স্থানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রুপার গহনা গুলো সীমান্তের একটি খালে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করে।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here