১৭ মার্চ থেকে আর কোনো ম্যানুয়াল আবেদন নেবে না সরকার : ভূমিমন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 46939

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (46939, 'post_views_count', '0')

0

ভূমির নামজারির জন্য আগামী ১৭ মার্চ থেকে আর কোনো ম্যানুয়াল আবেদন নেবে না সরকার।যেসব ভূমি অফিসে এখনও বিদ্যুৎ সুবিধা নেই সেখানে সৌর বিদ্যুৎ সিস্টেম স্থাপন করে ই-নামজারি চালু করা হবে বলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানিয়েছেন। সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় মন্ত্রী একথা জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বছরই ভূমি অফিসে নামজারির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটালাইজড করার প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা বদ্ধ পরিকর।”

Advertisement

অতি জরুরি ভিত্তিতে কারও নামজারি করার প্রয়োজন হলে বিশেষ ফি’র বিনিময়ে নামজারি সেবা প্রদান করা যায় কি না, বিভাগীয় কমিশনারদের সে বিষয়টি খতিয়ে করে দেখার নির্দেশ দেন ভূমিমন্ত্রী।

এর আগে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন সহকারী কমিশনার (ভূমি) বা রাজস্ব সার্কেলের (এসিল্যান্ড) অনুকূলে ৫৫টি ডাবল কেবিন পিকআপের চাবি হস্তান্তর করেন ভূমিমন্ত্রী।

মন্ত্রণালয় বলছে, এর মধ্য দিয়ে ৪৯৪টি উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল দাপ্তরিক গাড়ি বরাদ্দ পেল।

ইতোমধ্যে নতুন করে এসিল্যান্ডের আরও ১৭টি পদ সৃষ্টি করা হয়েছে। এসব অফিসের গাড়ি টিওএন্ডইভুক্ত (সাংগঠনিক কাঠামো ও অফিস সরঞ্জাম তালিকা) হওয়ার পর ওইসব ভূমি অফিস/রাজস্ব সার্কেলে গাড়ি বরাদ্দ দেওয়া হবে।

উপস্থিত সহকারী কমিশনারদের (ভূমি) উদ্দেশে মন্ত্রী বলেন, “কেবিন-পিকআপ দেওয়ার মূল উদ্দেশ্য আপনারা যেন আপনাদের আওতাধীন এলাকার ভূমি অফিসগুলো ঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেন ও প্রয়োজনে আকস্মিক পরিদর্শন করতে পারেন।”

ভূমি সচিব মো. মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, উপসচিব মোছাম্মা‌ৎ মমতাজ বেগম, কেবিন-পিকআপ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here