দুধ দিয়ে গোসল করিয়ে স্বামীকে প্রথম স্ত্রীর বরণ

0
785

দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করিয়ে স্বামীকে নতুনরূপে বরণ করে নিয়েছেন প্রথম স্ত্রী। আর গ্রামবাসী নিজেদের খরচে খিচুরি রান্না করে ডাকঢোল পিটিয়ে আনন্দ করেছেন। রবিবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদীঘি গ্রামে অভিনব এ ঘটনাটি ঘটেছে। গ্রামবাসী জানান, সিংগারদীঘি গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আজিজুল হক (৩৭)। তিনি ২০০১ সালে পার্শ্ববর্তী ছলিংমোড় এলাকার আবদুল মজিদের মেয়ে তাজনাহারকে বিয়ে করেন।

Advertisement

বিয়ের পর সুখ-স্বাচ্ছ্যন্দ্যেই কাটে তাদের সংসার। ওই দম্পতির ঘরে দুই সন্তান আছে।

কিন্তু ২০১৩ সালে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথাকাটাকাটি থেকে মনোমালিন্যের সৃষ্টি হয়। এলাকার কিছু লোকের প্ররোচণায় আজিজুল শিউলী আক্তার নামে একজনকে দ্বিতীয় বিয়ে করেন।

দ্বিতীয় বিয়ের পর থেকেই সংসারে ঝগড়াঝাটি লেগে থাকত। পরে আজিজুল নিজের ভুল বুঝতে পেরে আইনিভাবে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন।

এ বিষয়ে আজিজুল হক বলেন, দ্বিতীয় বিয়ে করার পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। শান্তি ফেরাতে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়েছি। আমি ভালো হয়ে গেছি। জীবনে আর বিয়ে করব না। আল্লাহ আমাকে ক্ষমা করুক। পাশাপাশি জীবনে কেউ যেন দুই বিয়ে না করে তার অনুরোধ রইল।

আজিজুল বলেন, আগের ভুল থেকে পরিশুদ্ধ হয়ে নতুন করে জীবন শুরু করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামের মানুষ নিজেরাই আয়োজন করে ডাকঢোল পিটিয়ে খিচুড়ি খেয়েছেন। পাশাপাশি প্রথম স্ত্রী রবিবার রাতেই দুধ দিয়ে গোসল করিয়ে আমাকে বরণ করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here