হবিগঞ্জে ৬৬ বস্তা সরকারি চাল জব্দ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 30557

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (30557, 'post_views_count', '0')

0

হবিগন্জ প্রতিনিধি:হবিগঞ্জের লাখাইয়ে পিকাপ ভ্যান ভর্তি ৬৪ বস্তা ভিজিএফের সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় পিকাপ ভ্যানের চালককে আটক করা হয়।বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে লাখাই থানা চালগুলো জব্দ করে।

Advertisement

এ সময় ডিলার রুমান মিয়া পালিয়ে যায়।জানা গেছে, সরকারি ভিজিএফের ডিলার ছিলেন উপজেলা মুড়িয়াউক গ্রামের সাজু মিয়ার ছেলে রুমান মিয়া (৪০)। কিন্তু তিনি চালগুলো হতদরিদ্রদের মাঝে বিতরণ না করে পাচার করার প্রস্তুতি নেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে রুমান মিয়ার দোকানে অভিযান চালায় লাখাই থানা পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান ভর্তি ৬৪ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় পিকআপ ভ্যান চালক আলাউদ্দিনকে আটক করে পুলিশ। পরে ডিলার রুমানের বাড়িতে অভিযান চালিয়ে আরও দুই বস্তা চাল জব্দ করা হয়।কমিশনার মো. শাহিদুর রহমান ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন।ওসি এমরান হোসেন জানান, চালগুলো জব্দ করে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here