ঢাকা ১৯ আসনে দুই ডাক্তারের নির্বাচনী প্রচারণা

0
1018

কামরুল হাসানঃ একাদশ জাতীয় নির্বাচনে সাভারের আশুলিয়ায় নির্বাচনী প্রচারণা চালিয়েছে ঢাকা ১৯ আসনের সংসদ ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা.এনামুর রহমান।

Advertisement

শুক্রবার সকাল থেকে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ধামসোনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করে নির্বাচনী প্রচারণা করেন তিনি।
নির্বাচনী প্রচারণায় এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তাই সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
এদিকে সাভারের কলমা এলাকার বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঐক্যফ্রন্ট প্রার্থী ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
অন্যদিকে ঢাকার ধামরাইয়ে ঢাকা ২০ আসনে সকাল থেকে বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণা চালিয়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বেনজীর আহমেদ।
নির্বাচনী প্রচারণায় এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,সাধারণ সম্পাদক আলী হায়দার,আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খাঁন,ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন,ঢাকা জেলা উত্তর ¯ে^চ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ উজ্জল,আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার,যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম,সদস্য আবুল হোসেন আপন,ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা শেখ লিমা,আশুলিয়া থানা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক মণিকা হাসান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here