সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ২

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 18457

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (18457, 'post_views_count', '0')

0

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে পীরগঞ্জ-মাদারগঞ্জ সড়কের টিনির ডোবা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মিঠিপুর ইউনিয়নের ইউপি সদস্য ও রওশনপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আনোয়ারুল ইসলাম শাহিন (৪০) ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ছাদেকুল ইসলাম (৩৩)।

Advertisement

মিঠিপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম ফারুক আহমেদ জানান, ইউপি সদস্য শাহিন প্রায়ই পীরগঞ্জ শহর থেকে গভীর রাতে বাড়ি ফিরতেন । শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে পীরগঞ্জ-মাদারগঞ্জ সড়কের দুরামিঠিপুরের টিনির ডোবা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ব্রিজের খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই আরোহী ছাদেকুলের মৃত্যু হয়। পরে শাহিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here