টাইগাররা কোটি টাকা পুরস্কার পাবে

0
1227

শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয়ে তিন জাতির টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ওঠায় বাংলাদেশ দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে পুরস্কারের এই ঘোষণা দেয়া হয়।

Advertisement

শুধু তাই নয়, আগামীকাল রোববার নিদাহাস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিততে পারলে পুরস্কারের টাকার অংক আরও বাড়বে বলেও জানানো হয়েছে। এর আগে, লঙ্কানদের ১৬০ রানের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে শেষ ওভারে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের পরও মাহমুদুল্লাহর বীরত্বে এক বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here