স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 39097

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (39097, 'post_views_count', '0')

0

গাজীপুরের টঙ্গীতে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম শুভ আহম্মেদ (১৫)। সোমবার রাত ২টায় বিসিক ফকির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত শুভ পরিবারের সঙ্গে ফকির মাকের্ট এলাকার হোসেন মিয়ার ভাড়া বাড়িতে দির্ঘ দিন যাবত বসবাস করে আসছিলো। সে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বড়কুমলী গ্রামের রাজু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত শুভ স্থানীয় ফিউচার মেথ স্কুলের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। সোমবার রাতে বিসিকের শাখা রাস্তায় শুভকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক আব্দুস সালাম নিহতের লাশটি উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠান। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

নিহতের পিতা রাজু জানান, রোববার রাত ৯ টার দিকে মাথার চুল কাটার কথা বলে সেলুনে যায়। রাত বাড়তে থাকায় বাসা থেকে শুভর মুঠোফোনে ফোন করলে থানা পুলিশ পরিচয়ে ফোন ধরে তার মৃত্যুর খবর জানানো হয়। তবে এ হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানাতে পারেনি নিহতের পরিবারের স্বজনরা।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডে জরিতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here