হবিগঞ্জের লাখাইয়ে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষন করেছে লম্পট

0
1065

মোঃ জমির আলী : হবিগঞ্জ জেলা প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে বিয়ের প্রলোভনে জনৈকা কিশোরী (১৭) কে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অসুস্থ্য অবস্থায় ওই কিশোরীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

ধর্ষিতার পিতা অভিযোগ করে জানান, গত শুক্রবার রাতে ওই কিশোরীকে বাড়ির পার্শ¦বর্তী একটি নির্জন স্থানে কৌশলে ডেকে নেয় প্রতিবেশী খোয়াজ মিয়ার পুত্র জাহির মিয়া (২৫)। একপর্যায়ে সে বিয়ের প্রলোভনে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে ওই কিশোরী পরিবারের লোকদের বিষয়টি জানালে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here