সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের নায়েক মিজান নিহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 23649

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (23649, 'post_views_count', '0')

0

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের পিকআপভ্যান উল্টে মিজানুর রহমান নামে পুলিশের এক নায়েক নিহত হয়েছে। বুধবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশের নায়েক মিজানুর রহমান সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। সিরাজগঞ্জ পুলিশ লাইনের ইন্সপেক্টর আজাদ রহমান জানান, ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের পুলিশের একটি দল টহল দিচ্ছিলো।

Advertisement

এসময় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যাত্রীবাহী একটি বাস টহলরত পুলিশের পিকআপ ভ্যানকে চাপা দেয়। এতে পুলিশের নায়েক মিজানুর রহমানসহ ৪ পুলিশ আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। এখানে মিজানুর রহমানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here