সিরাজগঞ্জে আনন্দ স্কুলের এক শিক্ষিকাকে শ্বাসরোধে হত্যা

0
604

খন্দকার মোহাম্মাদ আলী‍ঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় রহিমা খাতুন (২৪) নামে আনন্দ স্কুলের এক শিক্ষিকাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুর দেড়টায় সলঙ্গা থানার লাঠিয়াল বিল নামক স্থান থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত রহিমা খাতুন সলঙ্গা থানার বেতুয়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে ও স্থানীয় একটি আনন্দ স্কুলের শিক্ষিকা।

Advertisement

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান জানান, বুধবার ভোর রাতে সেহেরী খেয়ে বাড়ি থেকে বের হন রহিমা খাতুন। এর পর থেকে সে নিখোঁজ ছিলো। দুপুরে তার বাড়ি থেকে প্রায় ১কিলোমিটার দুরে লাঠিয়াল বিল নামক স্থানে রহিমার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here