কামরুল হাসান রুবেলঃ সাভারে দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঞ্চল্যকর পুলিশ সোর্স সোহেল হত্যা মামলার প্রধান আসামী চাম সোহেলকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানার এসআই অপূর্ব দাস মানিকগঞ্জের সিঙ্গাইর থানার চারিগ্রাম থেকে তাকে আটক করে।
গত বছরের ১৯ আগষ্ট সাভার পৌর এলাকার মাদ্রাসা রোডে পুলিশ সোর্স সোহেলকে একা পেয়ে চাম সোহেল ও তার সহযোগীরা প্রকাশ্য চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর পরই তার অপর ৪ সহযোগী সেলিম মোল্লা ওরফে কুত্তা সেলিম,শফিকুল ইসলাম,মনির হোসেন ও কাদের ওরফে ওবায়দুল কাদেরকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। দীর্ঘ ৭ মাস পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
Advertisement

