জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় র‌্যাগিং বিরোধী র‌্যালি

0
567
কামরুল হাসান রুবেলঃ র‌্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যায় নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিশ^বিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যাগিং বিরোধী র‌্যালি বের হয় র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় গিয়ে শেষ হয়।
র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এছাড়া র‌্যালিতে বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের পাশাপাশি কয়েক’শ শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ গ্রহন করেন। র‌্যাগিং বিরোধী র‌্যালি থেকে এসময় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম বলেন কোন শিক্ষার্থী কাউকে র‌্যাগ দিলে তাকে এক বছরের সাজা ভোগ করতে হবে এ জন্য র‌্যাগিং থেকে শিক্ষার্থীদের দুরে থাকতে হবে। এদিকে আজ বিশ^বিদ্যলয়ে নতুন ৪৮ তম ব্যাচের ক্লাস শুরু হয়েছে মুলত নতুন শিক্ষার্থীদেরকে কেউ যেন র‌্যাগ না দেয় সেই সচেতনার জন্য আজকের এই র‌্যালি অনুষ্ঠিত হয়।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here